Tuesday, March 31, 2026

ফ্যান ক্লাবের আদলে ‘অভিষেক সেনা’ তৈরি করলেন পটাশপুরের বিধায়ক

Date:

Share post:

প্রাথমিক লক্ষ্য সামাজিক সেবা। সেই লক্ষ্যেই অনেকটা ফ্যান ক্লাবের ধাঁচে শুভেন্দুর জেলায় ‘অভিষেক সেনা’ নামে নতুন সংগঠন গড়লেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। পটাশপুরের ১৮ থেকে ৩০ বছরের যুবকদের নিয়ে এই নতুন যুব সংগঠন তৈরি করেছেন পটাশপুরের তৃণমূল বিধায়ক।

ঠিক কী ধরণের কাজ করবে এই সংগঠন? উত্তরে তৃণমূল বিধায়ক জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে আমরা সর্বস্তরের মানুষকে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছি। অক্সিজেন পৌঁছে দেওয়া থেকে শুরু করে অসুস্থদের বাড়িতে ওষুধ, প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া এই সব কাজ। আক্রান্ত রোগীকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পৌঁছেও দিচ্ছি আমরা। ধীরে ধীরে আমাদের কাজে পরিসর বাড়াব।’ তবে নতুন এই সংগঠনের সদস্যরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না, পরিষ্কার জানিয়েছেন বিধায়ক।

আপাতত পটাশপুর-১ ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত থেকে ১৮ থেকে ৩০ বছরের যুবকদের নিয়ে এই নতুন যুব সংগঠন তৈরি করেছেন উত্তম বারিক। নিজেই সংগঠনের সভাপতি হয়েছেন। এর পর পটাশপুর-২ ব্লকেও সংগঠন তৈরি করা হবে। কয়েক মাসের মধ্যে ১০ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছেন পটাশপুরের বিধায়ক।

আরও পড়ুন- নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গি, আলাদা হাসপাতালে হবে চিকিৎসা

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...