Friday, June 26, 2026

আগামিকালই মোদি-মমতা বৈঠক, বিষয় নিয়ে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

সোমবার বিকেলে দিল্লি (Delhi) পৌঁছে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ তাঁরা আলোচনায় বসবেন। আগে জানা গিয়েছিল, বুধবার মোদির সঙ্গে বৈঠক করবেন মমতা।

 

করোনা (Carona) আবহে দীর্ঘদিন দিল্লি যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই জানিয়েছেন সে কথা।তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ বারের সাংসদ, একাধিক বার কেন্দ্রীয় মন্ত্রী-  দিল্লি গেলেই সংসদ ভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন পুরনো সতীর্থদের সঙ্গে। সূচি অনুযায়ী, ২৭ তারিখ মমতা হাজির হতে পারেন সংসদে। এছাড়া তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হয়েছেন তিনি।

 

মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ প্রধানমন্ত্রীর দফতরে একাধিক বিষয় নিয়ে আলোচনায় বসার কথা মোদি-মমতার। পেগাসাস ইস্যু থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠতে পারে আলোচনায়।মোদি-মমতা বৈঠকেই সবচেয়ে বেশি নজর সবমহলের।

 

তবে, এবারের দিল্লি সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এবার বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক হতে পারে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শরদ পাওয়ার, পি চিদাম্বরমদের উদ্দেশ্যে সেই বার্তাই দিয়েছেন মমতা। দিল্লি থেকে মোদি সরকারকে হটাতে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার প্রয়াস থাকবে বলেই মত রাজনৈতিক মহলের। একই সঙ্গে দিল্লি-উত্তরপ্রদেশ সীমানাবর্তী সিঙ্ঘুতে অবস্থানরত কৃষকদের দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...