Saturday, April 4, 2026

ত্রিপুরায় বেআইনিভাবে আটক পিকের আইপ্যাকের ২৩ সদস্য, কড়া প্রতিক্রিয়া কুণালের

Date:

Share post:

একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ করতে গিয়ে আটক হয়েছিলেন ওই রাজ্যের শতাধিক তৃণমূল (TMC) সমর্থক। হামলার মুখে পড়তে হয়েছিল রাজ্য সভাপতি আশিসলাল সিং (Asishlal Singh)-সহ তৃণমূলের নেতৃত্বকে। ত্রিপুরায় (Tripura) ২০২৩ বিধানসভা ভোট উপলক্ষে পাখির চোখ করেছে ঘাসফুল শিবির। সেখানেq

ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prasant Kishore) আইপ্যাক (IPAC)–এর টিমকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী পিকের (PK) সংস্থার কর্মীদের ত্রিপুরা পাঠানো হয়। কিন্তু বেআইনিভাবে আইপ্যাক–এর ২৩ জন সদস্যকে আটকে রাখার অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ত্রিপুরার পুলিশ রবিবার রাতেই আটক করে তাঁদের। আগরতলার (Agartala) উডল্যান্ড পার্ক হোটেলে জোর করে আটকে রাখা হয়। পিকে–র টিমকে হেনস্থার ঘটনায় ত্রিপুরা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

 

ত্রিপুরা তৃণমূল রাজ্য সভাপতি আশিসলাল সিং বলেন, “পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ত্রিপুরাতেও বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের দমন করতে চাইছে।’’

 

এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “বিজেপি বুঝে গিয়েছে ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই পুলিশ দিয়ে দমন করতে চাইছে। আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় গোটা দেশ থেকে নেতা এনেছিল বিজেপি। কলকাতা-সহ রাজ্যের কোনও হোটেল ফাঁকা ছিল না। কেউ তো আটকায় নি। সেখানে পিকের টিমের সদস্যরা সমীক্ষা করতে গেলে তাদের সমস্যা কোথায়?”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...