Tuesday, March 17, 2026

করোনার রিপোর্ট নেগেটিভ, তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়া যাবে না এই আট ক্রিকেটারকে

Date:

Share post:

স্বস্তির খবর ভারতীয় দলে। ক্রুণাল পান্ডিয়ার( krunal pandya) সংস্পর্শে আসা আট ক্রিকেটারের করোনার( corona) রিপোর্ট নেতিবাচক। গতকালই করোনায় আক্রান্ত হওয়ার কথা জানা যায় ক্রুণাল পান্ডিয়ার। এরপর গোটা টিমকে আইসোলেশনে পাঠানো হয়। করোনা পরীক্ষা করা হয় ক্রুণাল পান্ডিয়ার সংস্পর্শে আসা আট ক্রিকেটারের। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানাল বিসিসিআই। তবে ক্রুণালের মতই আইসোলেশনে থাকতে হবে তাদের। যার ফলে সিরিজের বাকি দুই টি-২০ ম্যাচে অনিশ্চিত থাকবেন তারা। যার ফলে বুধবার দ্বিতীয় টি-২০ ম‍্যাচে একেবারে নতুন দল নিয়ে মাঠে নামবেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান।

গতকালই করোনার আক্রান্ত হওয়ার কথা জানা ক্রুণাল পান্ডিয়ার। এরপরই মঙ্গলবারের দ্বিতীয় টি-২০ ম‍্যাচ বাতিল করার ঘোষণা করে ভারত-শ্রীলঙ্কা দুই ক্রিকেট বোর্ড। ঠিক হয় ক্রুণালের সংস্পর্শে আসা আট ক্রিকেটারের হবে করোনা পরীক্ষা। এই আট ক্রিকেটারের মধ্যে রয়েছেন পৃথ্বী শাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, দেবদত্ত পাদিক্কাল এবং কৃষ্ণাপ্পা গৌথম। বাকি দুই ক্রিকেটারের নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে স্বস্তির খবর এদের সবারই করোনার রিপোর্ট নেগেটিভ। তবে কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় দলের এই ক্রিকেটারদের। এই চিত্র দেখে বোঝা যাচ্ছে, প্রথম একাদশে থাকা অধিকাংশ খেলোয়াড়ই ছিটকে গেলেন সিরিজ থেকে। যার ফলে এক নতুন মুখের ভারতীয় দল গোছাতে হবে কোচ রাহুল দ্রাবিড়কে।

এদিকে আইসোলেশনে থাকার জেরে স্পষ্ট, পৃথ্বী শাহ ও সূর্যকুমার যাদবের ইংল্যান্ড যাওয়ায় বড় বাধা পড়ল। সিরিজ শেষ হওয়ার পরেই ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল পরিবর্ত হিসেবে ডাকা এই দুই তারকাকে। কিন্তু আইসোলেশনে থাকার জেরে খুব তাড়াতাড়ি যে ইংল্যান্ড যাবেন না, তা বলাই যায়।

আরও পড়ুন:প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু

 

spot_img

Related articles

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...