Saturday, June 27, 2026

সোনিয়ার সঙ্গে বৈঠক ইতিবাচক: বিজেপিকে হারাতে একজোট হওয়ার বার্তা মমতার

Date:

Share post:

সোনিয়াজির সঙ্গে বৈঠক অত্যন্ত ইতিবাচক। বিজেপিকে হারাতে একজোট হতে হবে সবাইকে- মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) এবারের দিল্লি সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের দ্বিতীয়টির শেষে এই মন্তব্য করলেন তিনি। পূর্বনির্ধারিত সূচি মেনে বুধবার ঠিক বিকেল সাড়ে চারটে দশ জনপথে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে বৈঠক করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও (Rahul Gandhi)।

বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বৈঠক ইতিবাচক হয়েছে। সোনিয়া গান্ধীর সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিরোধী ঐক্য এবং ইদানিংকালে সবচেয়ে চর্চিত পেগাসাস ইস্যু নিয়েও আলোচনা হয় বলে জানান মমতা।

তৃণমূল সুপ্রিমো জানান, বিজেপিকে (Bjp) হারাতে সবাইকে এক হতে হবে। এখানেই সাংবাদিকরা প্রশ্ন করেন বিজেপি বিরোধী মুখ হিসেবে তাঁকেই কি দেখা যাবে? উত্তর মমতা বলেন, “আমি লিডার নই, ক্যাডার”।

মমতা প্রশ্ন তোলেন, সংসদে কেন পেগাসাস নিয়ে উত্তর দিচ্ছে না কেন্দ্রীয় সরকার? সেখানেই জনগণের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে কেন্দ্রকে।

এই বৈঠকে যাওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন, বিজেপির বিরোধিতায় একজোট হতে হবে সবাইকে। ২০২৪-কে তিনি ‘Hope 24’ বলে আখ্যা দেন। এই বৈঠকের পর আলোচনা প্রসঙ্গে অত্যন্ত সদর্থক বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...