Sunday, May 10, 2026

পেগাসাস, মুদ্রাস্ফীতি, কৃষক সমস্যা, সংসদে সব বিষয়ে আলোচনা চাই: রাহুল

Date:

Share post:

পেগাসাস ইস্যু(Pegasus) তো বটেই সংসদে মুদ্রাস্ফীতি কৃষক সমস্যার মত বিষয়গুলিতেও কেন্দ্রকে ছেড়ে কথা বলতে নারাজ বিরোধীরা। আর সেই লক্ষ্যে বুধবার সকালে সংসদের ভেতরেই জরুরি বৈঠকে বসে বিরোধী রাজনৈতিক দলগুলি। যেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী(Rahul Gandhi), মল্লিকার্জুন খাড়গের মতো নেতৃত্বরা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় রাহুল গান্ধী জানিয়ে দিলেন, “আমরা মুদ্রাস্ফীতি থেকে শুরু করে পেগাসাস বা কৃষকদের সমস্যা(farmers problem), কোনওটাকেই খাটো করে দখতে রাজি নই। আমরা সংসদে আলোচনা চাই।”

আরও পড়ুন:ত্রিপুরায় কেন এসেছেন? আইপ্যাকের ২৩ সদস্যকে পুলিশের সমন, জিজ্ঞাসাবাদের প্রস্তুতি

বুধবার সকাল দশটা নাগাদ সংসদে বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকে বসে কংগ্রেস। এই বৈঠকের পেগাসাস সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর আরো চড়ানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত হয়। তবে ১৪টি বিরোধী দল এই বৈঠকে উপস্থিত থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদের বৈঠক থাকার কারণে বৈঠকে উপস্থিত থাকতে পারেনি তৃণমূলের কোনও সাংসদরা। যদিও ডেরেক ও’ব্রায়েন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বৈঠকের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তৃণমূলের।  পাশাপাশি অন্যান্য দিনের মতো এদিনও সংসদ অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাব মুলতবি হয়ে যায় বিরোধীদের বিক্ষোভের জেরে।

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...