Saturday, April 4, 2026

পেগাসাস কাণ্ড: বৃষ্টিস্নাত কলকাতায় ঘোড়ায় চেপে কালো কাপড়ে চোখ ঢেকে অভিনব প্রতিবাদ মদনের

Date:

Share post:

মদন মিত্র (Madan Mitra) মানেই একটু অন্য কিছু। মদন মিত্র মানেই অভিনবত্ব। তা সে রাজনৈতিক কর্মকাণ্ড হোক, ভোটের প্রচার, পুজো কিংবা প্রতিবাদ। এবার সেই পথে হেঁটেই ফের শহরের বুকে অভিনব প্রতিবাদে সামিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল (TMC( নেতা মদন মিত্র।

পেগাসাস (Pegasus) কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিরোধীরা। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতায় অভিনব প্রতিবাদ দেখালেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। চোখে কালো কাপড় বেঁধে, কালো পোশাকে, কালো ঘোড়া নিয়ে প্রতিবাদ করলেন তিনি। এই প্রতিবাদ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন তিনি।

এদিন ভবানীপুর থেকে ২ কিলোমিটার পথজুড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন মদন। একটি কালো ঘোড়ার পিঠে ডানা লাগিয়ে, তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় পেগাসাস প্ল্যাকার্ড। চোখে কালো কাপড় বেঁধে, কখনও হেঁটে-কখনও ঘোড়ার পিঠে চেপে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মদন মিত্র।

 

তাঁর কথায়, “ফোনে আড়ি পাতছে বিজেপি। সত্য প্রকাশ্যে আনতে তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। করোনা এবং পেগাসাসের বিষ ছড়াচ্ছে বিজেপি।” পেগাসাস কাণ্ডে প্রথম কোনও রাজ্য হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে তদন্ত কমিটি। এবার এই কাণ্ডে মদন মিত্রের নেতৃত্বে এক অভিনব প্রতিবাদ দেখল বৃষ্টিস্নাত কলকাতা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...