Saturday, April 4, 2026

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৩ ক্ষেতমজুর মহিলা

Date:

Share post:

সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)।  ক্ষেতমজুর কাজ করা ৩ জন মহিলাকে পিষে দিল বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে (Galsi) ২ নম্বর জাতীয় সড়কে। মৃতারা হলেন, শিউলি লোহার (২৮), গায়ত্রী বাগ (৫০) ও জবা বাগ (২৮)।প্রত্যেকেরই বাড়ি গলসির লোহারপাড়া এলাকায়।
জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন মহিলার। জখম হয়েছেন আরও একজন। তাঁর নাম রুমা লোহার। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
স্থানীয় সূত্রে খবর, আজ বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ প্রতিদিনের মতো ২ নম্বর জাতীয় সড়ক ধরে গলসি থেকে গলিগ্রামে মাঠে কাজ করতে যাচ্ছিলেন এই চারজন ক্ষেতমজুর। পিছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসে একটি গাড়ি। চার মহিলাকে পিষে দিয়ে চম্পট দেয় ঘাতক গাড়িটি। পুলিশ তদন্তে নেমে ঘাতক গাড়ি ও তার চালকের খোঁজ শুরু করেছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...