Saturday, March 14, 2026

অনুব্রত-পরমব্রত সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা! কী বললেন অভিনেতা?

Date:

Share post:

তৃণমূল ( TMC) হোক কিংবা বিজেপি (BJP), ভোটের আগেই টলিপাড়ার (Tollypara) একের পর এক তারকা দলে যোগ দিয়েছিলেন সক্রিয় রাজনীতিতে। কেউ কেউ ভোটে দাঁড়িয়ে জিতেছেন। কেউ হেরেছেন। তবে রাজনৈতিক সচেতনতা বা বক্তব্য থাকলেও, কোনও দলের ঝাণ্ডা ধরেননি টলিউড অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। এবার তাঁকে নিয়েও জোর চর্চা রাজনৈতিক মহলে।

কিন্তু কেন? ঘটনার সূত্রপাত বোলপুর (Bolpur) সার্কিট হাউসে। যেখানে বীরভূমের (Birbhum) তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে দেখা গেল অভিনেতা পরমব্রতকে। আর এই সাক্ষাৎ ঘিরেই জল্পনার শুরু। তবে কি এবার তৃণমূলে যোগ দিচ্ছেন পরমব্রত?

তবে এই সাক্ষাতে শুধু তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নয়, বোলপুরের সার্কিট হাউসে ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্র ত্রীপাঠি, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ছাড়াও আরও অনেকে।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে মহিলাদের ডিসকাস থ্রো ফাইনালে কমলপ্রীত

যদিও তাঁর সক্রিয় রাজনীতিতে আসা কিংবা তৃণমূল যোগ উড়িয়ে দিয়েছেন পরমব্রত। তাঁর কথায়, ”একান্ত ব্যক্তিগত কাজে এসেছিলাম, আমাকে ডাকা হলো, তাই শুধুমাত্র সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি। আমি প্রশাসনের কী করব! আমার নিশ্চয় রাজনৈতিক মতামত আছে তবে তার সঙ্গে রাজনীতিতে যোগ দেওয়ার সম্পর্ক নেই। এটা শুধুই সৌজন্য সাক্ষাৎ। আমার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা নেই, না যোগ দেওয়ার জল্পনাও নেই। আমার সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ভাবনাই নেই। আমার নিজস্ব রাজনৈতিক মতামত আছে, তবে সেটা রাজনীতিতে যোগ দেওয়ার ভাবনা নয়।”

এদিকে এদিন বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) নিজেও। তবে পরমব্রতর উত্তরে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা একেবারে উড়িয়েও দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...