Thursday, May 14, 2026

লক্ষ্য ত্রিপুরা: কেরপুজোতে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা মমতার

Date:

Share post:

একুশে বাংলায় অভূতপূর্ব ফলাফলের পর এবার তৃণমূলের (TMC) লক্ষ্য তেইশের ত্রিপুরা (Tripura) । উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত এই রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) দেড় বছর আগে থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহল মনে করছে, ওই রাজ্যে বিজেপি (BJP) বিরোধী প্রধান শক্তি হিসেবে বাংলার শাসক দল তৃণমূলের একটি সম্ভাবনা তৈরি হয়েছে।

ইতিমধ্যেই সেখানে পিলিটিকাল গ্রাউন্ড রিয়েলিটি রিসার্চ করতে গিয়েছিল ভোট কুশলী প্রশান্ত কিশোরের (PK) সংস্থা IPA-এর টিমের সদস্যরা। এরপর সেখানে গিয়েছিলেন দুই মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক ও শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে গিয়েছিলেন দুই সাংসদ ডেরেক ও’ব্রায়ান এবং কাকলি ঘোষ দস্তিদার। সোমবার যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

তার আগে আজ, শনিবার কেরপুজোতে (Kerpuja) টুইট করে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে তিনি লেখেন, ‘’কেরপুজোর শুভক্ষণে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানাই। সবার সুস্বাস্থ্য ও ভাল জীবনের কামনা করি।’’

 

ত্রিপুরায় মূলত বিভিন্ন উপজাতির মানুষরা এই পুজো করে থাকেন। ত্রিপুরার আদিবাসীদের কাছে এই পুজোর গুরুত্ব অনেকটাই। সেই সঙ্গে ত্রিপুরার সংস্কৃতিরও অন্যতম প্রতীক এই পুজো।

 

 

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...