Saturday, February 21, 2026

রাজ্যসভার সাংসদ হলেন জহর, বিধানসভায় তুলে দেওয়া হলো জয়ের শংসাপত্র

Date:

Share post:

রাজ্যসভার উপনির্বাচনে (Rajyasabha Bypoll) গত বুধবার তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী হিসেবে মনোনয়ন (Nomination) জমা দিয়েছিলেন প্রাক্তন IAS তথা প্রসার ভারতীর প্রাক্তন CEO জহর সরকার (Johor Sarkar)। গত শুক্রবার সেই মনোনয়নপত্রের স্কুটিনি হয়। এরপরই রাজ্যসভার সাংসদ হিসেবে গ্রিন সিগনাল পেয়ে যান প্রাক্তন এই আমলা।

প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অধুনা বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে জহর সরকারকে প্রার্থী করে তৃণমূল। আগামী ৯ আগস্ট রাজ্য বিধানসভায় একই ওই আসনে উপ-নির্বাচন এবং ফল ঘোষণা করার কথা ছিল।
তবে নামে নির্বাচন প্রক্রিয়া হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের এই প্রার্থী। কারণ, বিজেপি কোনও প্রার্থী দেয়নি। অবশ্য প্রার্থী দিলেও বিধায়ক সংখ্যার নিরিখে মোদির কট্টর বিরোধী বলে পরিচিত জহরবাবুর রাজ্যসভায় যাওয়া আটকানো যেত না। আজ, সোমবার বিধানসভায় আনুষ্ঠানিক সাংসদ হিসেবে জহর সরকারের নাম ঘোষনা হয়ে গেলো।

আরও পড়ুন:তারিখটা লিখে রাখুন, দেড় বছর পর ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল: অভিষেক

এদিনই নবনির্বাচিত সাংসদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। নির্বাচিত হওয়ার পর প্রাক্তন বাঙালি আইএএস আধিকারিক জানান, “কেন্দ্রীয় সরকারের দোষ ত্রুটি এবার তাদের সামনে দাঁড়িয়ে তুলে ধরার সুযোগ পেলাম। যাকে নিয়ে মূল সমস্যা তাঁকে আবার সামনে পাবো।”

ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনার নিন্দাও করেন জহর সরকার।

 

spot_img

Related articles

জুতো পরে গ্রুপ সি-গ্রুপ ডি পরীক্ষায় প্রবেশ নয়, কড়া নির্দেশ এসএসসির

জুতো পরে গ্রুপ সি-গ্রুপ ডি পরীক্ষায় প্রবেশ নয়, কড়া নির্দেশ এসএসসির পরীক্ষা কেন্দ্রের ভেতরে টুকলি রুখতে এবার জুতো পরে...

ভাষার উপর আক্রমণ বরদাস্ত নয়, অমর একুশের পোস্টে সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর 

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (International mother language day) বিশ্বের সব ভাষার প্রতি সম্মান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

সুপ্রিম নির্দেশে আজ রাজ্য ও কমিশনের সঙ্গে বৈঠক হাইকোর্টের

শীর্ষ আদালতে এসআইআর (SIR) মামলায় কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে...

রাজবংশী ও কুড়মালি ভাষার জন্য রাজ্যের লড়াই: অষ্টম তফসিলের দাবি কেন্দ্রকে

বারবার নিজেদের আদিবাসী ও মূলবাসী বন্ধু হিসাবে প্রমাণ করার চেষ্টা করা নরেন্দ্র মোদি সরকার যে আদতে মিথ্যাচার করে...