Tuesday, April 7, 2026

লালবাজারের সিদ্ধান্ত, পুজোর আগেই প্রতিটি ডিভিশনে আলাদা ফরেনসিক টিম

Date:

Share post:

কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে পৃথক ফরেনসিক দল তৈরির সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। কলকাতার পুলিশ কমিশনার সোমেন মিত্রের নির্দেশে বাহিনীর মোট ৯টি ডিভিশনের জন্য দু’জন করে মোট ১৮ জন পুলিশ অফিসারকে ওই ডিভিশনাল ফরেনসিক ইউনিটে নিযুক্ত করা হয়েছে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, এমন অফিসারদেরই সদস্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। লালবাজারের খবর, ইতিমধ্যেই ওই ১৮ জন অফিসারকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে তাঁদের প্রশিক্ষণ দিচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এক মাস চলবে এই প্রশিক্ষণ৷ তার পরেই ডিভিশনের ডিউটিতে পাঠানো হবে তাঁদের।
কলকাতা পুলিশের এলাকায় কোনও অপরাধ বা দুর্ঘটনাস্থলে নমুনা সংগ্রহের কাজ করে লালবাজারের ফরেন্সিক ইউনিট। কিন্তু একই দিনে একাধিক জায়গা থেকে নমুনা সংগ্রহ করা অনেক সময়েই অসম্ভব হয়ে পড়ে ওই দলটির পক্ষে। নমুনা সংগ্রহের কাজ দ্রুত করতেই এই উদ্যোগ নগরপালের৷ তদন্তের স্বার্থে নির্দিষ্ট সময়ের মধ্যে নমুনা সংগ্রহ করা প্রয়োজন। এবার থেকে ডিভিশনগুলির ফরেন্সিক দলে দু’জন করে পুলিশ অফিসার থাকবেন। ডিভিশনের কোনও এলাকায় অপরাধ, দুর্ঘটনা ঘটলে সেখান থেকে নমুনা সংগ্রহ করাই হবে তাঁদের কাজ। সেই নমুনা যাতে নষ্ট না হয়, তার জন্য ঘটনাস্থল ঘিরেও রাখবেন তাঁরা। প্রয়োজনে তদন্তের স্বার্থে তদন্তকারী অফিসারকেও পরামর্শ দেবেন। লালবাজার সূত্রের খবর, পুজোর আগেই প্রতিটি ডিভিশনে নিজস্ব ফরেনসিক দল কাজ শুরু করবে৷

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...