Saturday, June 27, 2026

ভোডাফোন-আইডিয়ার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কুমার মঙ্গলম বিড়লা

Date:

Share post:

জনপ্রিয় টেলিকম সংস্থা(Telecom organisation) ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কুমার মঙ্গলম বিড়লা। ইতিমধ্যেই তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। কুমার মঙ্গলম বিড়লার(Kumar mangalam Birla) পদত্যাগের খবর সামনে আসার পর ভোডাফোন আইডিয়া শেয়ার ১৭ শতাংশ পড়ে গিয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব গৌবাকে চিঠি দিয়ে ভোডাফোন আইডিয়াতে তাঁর ২৭ শতাংশ অংশীদারী সরকারের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কুমার মঙ্গলম বিড়লা। জানিয়েছিলেন বিদেশি লগ্নিকারীরা ভোডাফোন আইডিয়াতে লগ্নির বিষয়ে আগ্রহী নয়। অ্যাডজাস্টেট গ্রস রেভিনিউ (এজিআর) বাবদ সরকারকে বকেয়া ৫০ হাজার কোটি টাকা শোধ দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছে ভোডাফোন আইডিয়া। ফলস্বরূপ সরকার অথবা কোন বেসরকারি সংস্থার কাছে শেয়ার বিক্রির বিষয়ে উদ্যোগ নেন তিনি।

আরও পড়ুন:দূরপাল্লার বাসে এবার বিমানের মতই কাগজ, জল, খাবার দেওয়া হবে

সরকারকে লেখা চিঠিতে কুমার মঙ্গলম বিড়লা বলেছিলেন, ভোডাফোন আইডিয়ার আর্থিক অবস্থার অবনতি ঘটেই চলেছে। পরিচালন সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির সব ধরনের প্রচেষ্টা সত্ত্বেও কোম্পানির এই আর্থিক অবস্থার অবনতিতে রাশ টানা যায়নি। কোম্পানির পরিচালনা বজায় রাখতে ও সরকারি বকেয়া মেটানোর জন্য ২৫ হাজার কোটি টাকার প্রয়োজন। ফলস্বরূপ সংস্থার শেয়ার বিক্রির বিষয়ে উদ্যোগ নেন তিনি। অবশেষে সংস্থার চেয়ারম্যান পদ থেকে ইস্তফাই দিয়ে দিলেন কুমারমঙ্গলম বিড়লা।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...