Wednesday, June 24, 2026

মেলেনি পর্যাপ্ত ভ্যাকসিন: অভিযোগ জানিয়ে ফের মোদিকে কড়া চিঠি মমতার

Date:

Share post:

দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করে ভ্যাকসিনের দাবি জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ডিভিসির (Dvc) ছাড়া জলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি হওয়ার অভিযোগ জানিয়ে চিঠি লেখার পরের দিন ভ্যাকসিন (Vaccine) চেয়ে মোদিকে চিঠি লিখলেন মমতা।

ভ্যাকসিন বৈষম্যের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা লেখেন, “ব্যথিত হয়ে বলছি, যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিলাম তা এখনও পাইনি। এই বিষয়ে আপনাদের অনেকবার চিঠি পাঠিয়েছি। আমাদের অবিলম্বে ভ্যাকসিন পাঠান”।

প্রায় সাড়ে 10 কোটি জনসংখ্যার পশ্চিমবঙ্গে ভ্যাকসিনের অপ্রতুলতার কথা তিনি আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি পরিষ্কার লেখেন, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাট, কর্ণাটকের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক কম ভ্যাকসিন পেয়েছে। “বাংলা বঞ্চিত হলে আমি নীরব দর্শক হয়ে বসে থাকব না।” এই বৈষম্য হওয়া কাম্য নয়। কেন্দ্রের নীতি অনুযায়ী প্রত্যেককেই নিখরচায় ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু পশ্চিমবঙ্গ তুলনায় পেয়েছে অনেক কম। রাজ্য সরকার উদ্যোগী হয়ে নিজেরাই প্রায় তিন কোটি রাজ্যবাসীকে ভ্যাকসিন দিয়েছে। এর মধ্যে প্রায় দু’কোটি কুড়ি লক্ষ প্রথম, 89 লক্ষ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। ” দিনে বর্তমানে ৪ লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাজ্যে। আমরা দৈনিক ১১ লক্ষ ডোজ দিতে সক্ষম”। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে অতি দ্রুত পশ্চিমবঙ্গের মানুষকে ভ্যাকসিন দেওয়ার কাজ করতে হবে। এখন এই চিঠির কেন্দ্র কী জবাব দেয় সেটাই দেখার।

আরও পড়ুন:করোনা আবহেই ভক্তদের জন্য খুলছে পুরীর জগন্নাথ মন্দির

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...