Saturday, April 4, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জল্পনার অবসান। বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি। দীর্ঘদিন ধরে যে জল্পনা চলছিল, তাতে শিলমোহর পড়েই গেল বৃহস্পতিবার।

২) বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হল ভারত-ইংল্যান্ডের  প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম‍্যাচ। দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ১২৫। ৫৮ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

৩) টোকিও অলিম্পিক্সে ৫৭ কেজি কুস্তির বিভাগে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের কুস্তিগীর রবি কুমারকে। বৃহস্পতিবার ফাইনাল ল্যাপে গিয়ে হার মানলেন তিনি।

৪) টোকিও অলিম্পিক্সে রুপো জয়ী রবি কুমারকে ৪ কোটি টাকা পুরষ্কার দিচ্ছে হরিয়ানা সরকার। বৃহস্পতিবার ৫৭ কেজির কুস্তিতে ভারতকে পদক এনে দিয়েছেন রবি কুমার।

৫) টোকিও অলিম্পিক্সে ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগে সেমিফাইনালে হারলেন দীপক পুনিয়া। যার ফলে ব্রোঞ্জ পদক হাতছাড়া হল তাঁর।

৬) চোটের কারণে ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জোর্ফা আর্চার। শুধু তাই আসন্ন আইপিএল এবং টি-২০  বিশ্বকাপেও দেখা যাবে না আর্চারকে।

৭) টোকিও অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় পুরুষ দলের। ব্রোঞ্জ পদক ম‍্যাচে তারা হারাল জার্মানিকে। ম‍্যাচের ফলাফল ৫-৪। ৪১ বছর পর ফের পদক জয়ের ভারতের।

আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...