Saturday, April 11, 2026

অন্ডালে একটি ষাঁড়ের মৃত্যু ঘিরে প্রতিবাদী পশুপ্রেমীরা

Date:

Share post:

অন্ডালে( Andal) ঘুমপাড়ানি ইঞ্জেকশনে ষাঁড় ‘বাহুবলী’র (death causes of ox) মৃত্যু হয়েছে। কী কারণে এবং কীভাবে ওই ষাঁড়টির মৃত্যু হল তা নিয়ে অবশ্য বিতর্ক তৈরি হয়েছে। পশুপ্রেমীদের একাংশের অভিযোগ ঘুমপাড়ানি ওষুধের মাত্রার হেরফের হয়ে যাওয়ায় ষাঁড়টির মৃত্যু হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিডিও। তাঁর দাবি, বয়সজনিত কারণে শারীরিক দৌর্বল্য, রক্তাল্পতা-ইত্যাদি সমস্যা ছিল ষাঁড়টির।

অন্ডাল সাউথ বাজার রয়েলিটি মোড় এলাকায়় গত কয়েকদিন ধরেই ‘ বাহুবলী’ ষাঁড়টি উৎপাত শুরু করেছিল। তার তাণ্ডবে রীতিমত আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। ষাঁড়টির আক্রমণে গত এক সপ্তাহে ৬ জন আহত হয়েছে। তার মধ্যে ৩ জনের জখম বেশ গুরুতর। বুধবার সন্ধেয় ষাঁড়টি আচমকা আক্রমণ করে এলাকার বাসিন্দা রাজু জসওয়াল নামে এক যুবককে। পেটে শিং ঢুকে যাওয়ায় মারাত্মক জখম হন তিনি। বর্তমানে ওই যুবক বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পেটে ৬টি সেলাই হয়েছে। তারপরেই স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে বৃহস্পতিবার সন্ধেয় প্রশাসনের পক্ষ থেকে এলাকায় গিয়ে ষাঁড়টিকে পাকড়াও করা হয়। তখন ঘটনাস্থলে ছিলেন অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস, অন্ডাল থানার পুলিশ আধিকারিক শান্তনু অধিকারী এবং অন্যান্যরা। ষাঁড়টিকে দড়ি দিয়ে বেঁধে ঘুমপাড়ানি ইঞ্জেকশন দেওয়া হয়। তার কিছুক্ষণ পরই ষাঁড়টি নিস্তেজ হয়ে পড়ে। ৪ ঘণ্টা পর ষাঁড়টিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

 

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...