Wednesday, June 24, 2026

গ্রেট ব্রিটেনের কাছে ৩-৪ গোলে হেরে ব্রোঞ্জ হাতছাড়া ভারতের মহিলা হকি দলের

Date:

Share post:

ছেলেরা পারলেও, পারলেন না মেয়েরা। টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) ব্রোঞ্জ পদক ম‍্যাচে অসাধারণ লড়াই করেও গ্রেট ব্রিটেনের কাছে হারল ভারতের মহিলা হকি দল( indian hockey team)। শুক্রবার সকালে গ্রেট ব্রিটেনের কাছে ৩-৪ ফলে হারল ভারত।  যার ফলে ব্রোঞ্জ হাতছাড়া হল ভারতের প্রমিলা ব্রিগেডের।

ম‍্যাচে প্রথম থেকেই দাপট দেখায় গ্রেট ব্রিটেন।প্রথম কোয়ার্টারে পুরো দাপটের সাথেই খেলে তারা। তবে প্রথম কোয়ার্টারে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দল। ম‍্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও দাপট দেখিয়েছে ব্রিটিশরা। ম‍্যাচের ১৬ মিনিটের মাথায় গোল করে ব্রিটেনকে এগিয়ে দেন সিয়ান রায়ের। এরপর ২৪ মিনিটে গোল করেন সারাহ রবার্টসন। তবে এরপর আক্রমণের ঝড় তোলে ভারতীয় দল। ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের খাতা খোলেন গুরজিত কৌর। এক মিনিটে আবারও গোল করে ভারতের হয়ে সমতা ফেরান গুরজিত।  আর ২৯ মিনিটে ভারতকে এগিয়ে দেন বন্দনা কাটারিয়া।

তবে ম‍্যাচের তৃতীয় কোয়ার্টারের ক‍্যামব‍্যাক করে গ্রেট ব্রিটেন। ৩৫ মিনিটে গোল করেন হলি ওয়েব পিয়ার্ন। আর তারপর চতুর্থ কোয়ার্টারের অধিকাংশ সময়ে আক্রমণাত্মক খেলে গ্রেট ব্রিটেন। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন গ্রেস বালসডন।  এরপর আক্রমণের ঝড় তুললেও সমতার গোল আনতে পারেনি ভারত।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...