Monday, March 23, 2026

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ ডানকুনিতে গ্রেফতার মুঙ্গেরের দুষ্কৃতী

Date:

Share post:

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ এবার ডানকুনিতে গ্রেফতার বিহারের (Bihar) মুঙ্গেরের দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে, রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (STF) আধিকারিকরা অভিযান চালিয়ে একটি বাস থেকে মুঙ্গেরের ওই বাসিন্দাকে গ্রেফতার করে। ডানকুনি টোল প্লাজা Duncuni Toll Plaza) থেকে ৬টি অস্ত্র ও কার্তুজ-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি নাইন এমএম কার্বাইন ও ৫টি পিস্তল। আগ্নেয়াস্ত্রগুলি সে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের (Police)।

বিহারের মুঙ্গের থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাচারের জন্য শহরে এসেছে এক দুষ্কৃতী। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্র শুক্রবার ভোর রাতে অভিযান চালায় এসটিএফ। একটি বাসে অভিযান চালানোর সময় ওই ব্যক্তিকে দেখে সন্দেহ। অন্য কোনও দিকে নজর না দিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই ব্যক্তি। ধৃতের কাছে একটি ব্যাগ ছিল। সন্তোষজনক উত্তর দিতে পারেনি যুবক। তারপর তার ব্যাগে তল্লাশি চালানো হয়। আটক করে তল্লাশি শুরু করতেই তার কাছ থেকে মেলে একটি নাইন এমএম কার্বাইন ও ৫টি পিস্তল। এসটিএফ জানায়, মুঙ্গের থেকে অস্ত্র ও কার্তুজ আনা হচ্ছিল। এই অস্ত্র পাচারচক্রে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছ পুলিশ। অস্ত্রগুলি কাদের পাচার করা হত সেই খোঁজও শুরু হয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন:মহিলাদের ডিজিটাল শিক্ষায় কী করেছে কেন্দ্র? স্মৃতিকে প্রশ্ন অভিষেকের

 

Related articles

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...