Wednesday, June 24, 2026

মাদক কারবার চালানোর অভিযোগ! ব়্যাবের আভিযানে আটক পরিমণী

Date:

Share post:

ফের শিরোনামে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণী। গত জুন মাসে যৌনহেনস্তার অভিযোগ তুলেছিলেন। যার জেরে ব়্যাব-এর তরফে গ্রেফতার করা হয়েছিল ৭ জনকে। এবার সেই পরিমণীরই নাম জড়ালো মাদককাণ্ডে। শুধু তাই নয়, তদন্তকারীদের অনুমান তিনি গোপনে মধুচক্রও চালান।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরিমণীর বাড়িতে বিপুল মাদকদ্রব্য থাকার খোঁজ পেয়ে তাঁর বাড়িতে তল্লাশি করতে যায় ব়্যাব। ওদিকে আতঙ্কিত অভিনেত্রী পুলিশকে বাইরে দাঁড় করিয়ে ফেসবুক লাইভ করেন। লাইভে পরিমণীকে বলতে শোনা যায়, তাঁর বাড়ির বাইরে বেশ কিছু অজ্ঞাত পরিচয় লোক জড়ো হয়েছেন। ক্রমাগত দরজায় ধাক্কা দিচ্ছেন আর ঘণ্টি বাজিয়ে চলেছেন। সাংবাদিকবন্ধুদের কাছে তিনি সাহায্য চান। অনেকেই নায়িকার আর্তি শুনে চলে আসেন তাঁর বনানীর বাড়িতে। এভাবে আধঘণ্টা পুলিশকে বাইরে দাঁড় করানোর পর অবশেষে যথাযথ প্রমাণের ভিত্তিতে দরজা খোলেন। প্রায় ৩ ঘণ্টা তল্লাশি চালানোর পর বাংলাদেশি অভিনেত্রীকে হেফাজতে নেওয়া হয়। তাঁর বাড়ি থেকে ৩০টি বিদেশি মদের বোতল ও কিছু মাদক উদ্ধার হয়। পরিমণীর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর গাড়ির চালক ও বাড়ির এক কর্মীকে। শুধু তাই নয়, তদন্তকারীদের অনুমান তিনি গোপনে মধুচক্রও চালান।

আরও পড়ুন- করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও আগামী এক সপ্তাহ বাংলাদেশের জন্য ক্রিটিক্যাল দাবি বিশেষজ্ঞদের

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...