Monday, March 23, 2026

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফল, জেনে নিন কীভাবে দেখবেন ফল

Date:

Share post:

প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফল। আজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান ফলপ্রকাশ করেন। তিনি জানান, চলতি বছরে মোট পরীক্ষার্থীর ৯৯.৫ শতাংশই পাশ করেছেন। র‍্যাঙ্ক পেয়েছেন মোট  ৬৪ হাজার ৮৫০ জন। এদের মধ্যে প্রথম হয়েছেন, পাঞ্চজন্য দে।

শুক্রবার দুপুর আড়াইটেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে একটি সাংবাদিক বৈঠকে জয়েন্টের ফল ঘোষণা করা হয়। একই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষের তরফে জানানো হয় ১৩ আগস্ট থেকে শুরু হবে কাউন্সেলিং।তিনটি পর্যায়ে কাউন্সেলিং হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে ফলপ্রকাশের কথা জানায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এ বছর জয়েন্ট পরীক্ষা দিয়েছিলেন ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে রাজ্যের ৬০ হাজার ১০৫ জন পরীক্ষার্থী এবং ভিন রাজ্যের ৩১ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী ছিলেন।আজই দুপুর সাড়ে তিনটে থেকে ফল জানতে পারবেন পড়ুয়ারা।

জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্ট- 

  • পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (nic.in) থেকে ফল দেখা যাবে।
  • WBJEE Result 2020 লিঙ্কে ক্লিক করুন।
  • নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে Submit করুন।
  • স্ক্রিনে আপনার রেজাল্ট (WBJEE Result 2020) দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।
  • এছাড়াও in সাইটে গিয়েও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

Related articles

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...

আবহাওয়ার তারতম্যে শহরে কাশি-জ্বরের প্রকোপ, কী জানাচ্ছেন চিকিৎসকরা

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শহরে কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন ও রাতের তাপমাত্রার বড়...

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...