Friday, June 26, 2026

শুক্রবার থেকে অতিরিক্ত মেট্রো, ৫ মিনিট অন্তর ট্রেন

Date:

Share post:

ফের বাড়ছে মেট্রোর (Metro) সংখ্যা। করোনার (Carona) বিধিনিষেধ শিথিল হওয়ায় বাসে বাড়ছে যাত্রী সংখ্যা। চাপ বাড়ছে মেট্রো রেলেও। যাত্রী সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে ট্রেনের (Train) সংখ্যা আর বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। শুক্রবার থেকে *সোম থেকে শুক্র, কাজের দিনে ২২০টির পরিবর্তে চলবে ২২৮টি ট্রেন* ।

বুধবার, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, *১৩ অগাস্ট থেকে ৮টি অতিরিক্ত ট্রেন* চালানো হবে। *আপ ও ডাউন লাইনে এবার থেকে চলবে ১১৪টি* করে ট্রেন।

পাশাপাশি, নিত্যযাত্রীদের সুবিধার জন্য *সকাল ও বিকেলে অফিস টাইমে দুটি ট্রেনের মধ্যে ব্যবধান সাত থেকে কমিয়ে পাঁচ মিনিট* করা হয়েছে। সোম থেকে শুক্র সকাল সাড়ে ৭টা থেকে চালু পরিষেবা। তবে শনিবার শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই পরিষেবা পাবেন। রবিবার মেট্রো পরিষেবা এখনই চালু হচ্ছে না।

আরও পড়ুন:কঠোর বিধিনিষেধ শিথিল, ১৯ দিন পর দোকান ও শপিং মল খুলল বাংলাদেশে

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...