Sunday, April 12, 2026

বাংলায় টুইটে শহিদ ক্ষুদিরামকে স্মরণ: শাহর বাংলা টুইটে বানান বিভ্রাট!

Date:

Share post:

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করেও লাভ হয়নি বিজেপির (Bjp) কেন্দ্রীয় নেতৃত্বের। খালি হাতেই ফিরতে হয়েছে মোদি-শাহ-নাড্ডাদের। কিন্তু তাও এখনও বাঙালির মন জয়ের চেষ্টা গেরুয়া শিবিরের জাতীয় নেতৃত্ব ছাড়েনি বলেই মনে করা হচ্ছে। কারণ, বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিনে বাংলায় টুইট (Twitte) করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,

“বিপ্লবী ক্ষুদিরাম বসুর সাহস ও দেশপ্রেম বৃটিশ শাসনের শিকড় নাড়িয়ে দিয়েছিল। ভয় পেয়ে অল্প বয়সী ব্রিটিশরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। দেশের জন্য ত্যাগ ও নিষ্ঠা ও বলিদান প্রশংসনীয় এমন অমর শহিদকে শতকোটি প্রণাম”।

 

তবে একই টুইটে ‘ব্রিটিশ’ বানান দু’রকম লিখেছেন অমিত শাহ। ভোট প্রচারে এসে তিনি বা অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে বাংলা বলেছিলেন, সেটা বাংলা ভাষার অমর্যাদা বলেই মনে করছেন অনেকেই। ভাষা দূরত্বই যে বঙ্গে পদ্মের পাপড়ি ঝরার অন্যতম একটি কারণ, সেটা মনে করে রাজনৈতিক মহল। এবার তাই বাংলায় বাংলার বিপ্লবীদের স্মরণ করে ফের বঙ্গ জয়ের ‘দিবাস্বপ্ন’ দেখছে বিজেপি- এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

advt 19

 

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...