Sunday, April 12, 2026

ত্রিপুরার বিপ্লব দেব প্রশাসনকে একহাত নিলেন ফিরহাদ

Date:

Share post:

যাঁরা সন্ত্রাস করল, আক্রমণ সংঘটিত করল, তাঁরাই বাইরে ঘোরাফেরা করছে। অথচ যাঁরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করল, তাঁদেরই ধরে ধরে পুলিশ মামলা দিচ্ছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), দোলা সেন (Dola Sen), কুণাল ঘোষ (Kunal Ghosh) ও ব্রাত্য বসুর (Brata Bose) বিরুদ্ধে মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ (Tripura Police) এদিন সেই ঘটনাকেই তীব্র ধিক্কার জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Forhad Hakim)।

 

তিনি বলেন, “আসলে বিজেপি (BJP) প্রতিহিংসা পরায়ণ একটি দল। অর্থাৎ, পুলিশ লাগাবো, ভয় দেখাবো, মারধর করব, এটাই ওদের কাজ। এখানে যেমন সিবিআই, ইডি দেখিয়ে ভয় দেখাচ্ছে। কিন্তু এসব করে তৃণমূলকে আটকানো যাবেনা। সিপিএমও অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।”

 

এরপরই ফিরহাদ হাকিম আরও বলেন, “বিপ্লব দেব ক্ষমতা থেকে যাচ্ছে সেটা ত্রিপুরার মাটিতে লেখা হয়ে গিয়েছে। যতই ভয় দেখাও আটকানো যাবে না। ত্রিপুরা থেকে তেইশে বিদায় নেবে বিজেপি, আর সারা ভারতবর্ষের থেকে চব্বিশে বিদায় নেবে। তখন এই পুলিশই আমাদের স্যালুট করবে।”

 

এরপরই তৃণমূল শীর্ষ নেতৃত্বর উপর মামলা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “যখন কাউকে অন্যায় ভাবে ধরে রাখা হয়, তখন তাকে ছাড়াতে তো থানায় যেতেই হবে। এবং কোভিড বিধি মেনেই তা করা হয়েছে। যখন অভিষেকের গাড়িতে হামলা হলো বা থানার বাইরে বিজেপির লোকেরা জমায়েত করল, তখন কোভিড বিধি কোথায় ছিল? কোভিড বিধি কী বেছে বেছে হয় নাকি? তাদের গ্রেফতার করা হল না কেন? আসলে বিজেপি ভয় পেয়ে গিয়েছে।”

advt 19

 

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...