Saturday, June 27, 2026

স্বাধীনতা দিবসের আগে বড় নাশকতার ছক বানচাল, উপত্যকায় খতম এক জঙ্গি

Date:

Share post:

স্বাধীনতা দিবসের(independence day) প্রাক্কালে ফের একবার গুলির লড়াইয়ে রক্তাক্ত হয়ে উঠল উপত্যকা। বৃহস্পতিবার বিএসএফের(BSF) কনভয় লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনার পর এবার পাল্টা হামলা চালালো সেনা। রাতভর গুলির লড়াইয়ে খতম হলো এক লস্কর জঙ্গি(terrorist)। মৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। ওই এলাকায় আরও একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানতে পেরেছেন নিরাপত্তা বাহিনী। চলছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মালিপুরা কানাজিগুডা এলাকার কাছেই BSF-এর কনভয় লক্ষ্য করে বৃহস্পতিবার হামলা চালিয়েছিল জঙ্গিরা। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। সেনা উপস্থিতি টের পেয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর এক লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও দুই জঙ্গি আটকে রয়েছে ওই এলাকায়। তাদের খোঁজে চলছে অভিযান।

আরও পড়ুন:“২৫ বছরে দেশ অনেক বদলাবে”, নয়া নীতি লাগুর পর দাবি মোদির

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আগেই উপত্যকায় বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে বলে আগেই সতর্ক বার্তা দিয়েছে গোয়েন্দা বিভাগ। সতর্কবার্তা কে গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জম্মু কাশ্মীর। উপত্যাকার রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং। এরই মাঝে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল সেনাবাহিনী।

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...