Wednesday, June 24, 2026

মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা উচিত, কন্যাশ্রী দিবসে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের লক্ষ লক্ষ কিশোরীর স্বপ্নপূরণ করতেই এগিয়ে এসেছে এই “কন্যাশ্রী”প্রকল্প। আজ, ১৪ অগাস্ট কন্যাশ্রী দিবসে (Kanyashree Day)টুইটে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কন্যাশ্রী প্রকল্প নিয়ে গর্ববোধ করেন মুখ্যমন্ত্রী। এই বিশেষ দিনে এই প্রকল্প নিয়ে বিভিন্ন সাফল্যের কথাই তুলে ধরেন তিনি।

টুইটে মমতা বাঁধ্যোপাধ্যায় লেখেন, ‘‌কন্যাশ্রী দিবসে বাংলার সব মেয়েদের সাফল্য আমি উদযাপন করছি। আমি তাদের কৃতিত্ব, উৎসাহ আর নিষ্ঠার জন্য গর্বিত। কন্যাশ্রী প্রকল্প লক্ষ লক্ষ কিশোরীর স্বপ্ন পূরণে সাহায্য করেছে। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই আমাদের সর্বদা কাজ করে যাওয়া উচিত।’‌

প্রসঙ্গত যে সকল অভিভাবকেরা দারিদ্রতার কারণে তাদের মেয়েদের পড়াশোনা না করিয়ে অন্য কাজে লিপ্ত করে দিত তারা আজ নতুন স্বপ্নের জাল বুনেছে এই কন্যাশ্রী প্রকল্পের হাত ধরে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগ অনেকের জীবনে নতুন দিশা দেখিয়েছে। এমনকি আন্তর্জাতিক স্তরেও এই কন্যাশ্রী প্রকল্প স্বীকৃতি পেয়েছে।

আরও পড়ুন:২৫ জন অতিথি, ২০টি ট্যাবলো! করোনা বিধি মেনেই রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...