Saturday, April 4, 2026

আজও বৃষ্টি হবে, তবে রোদের দেখাও মিলবে 

Date:

Share post:

আজ শনিবারও বৃষ্টি (rainy season) হবে । তবে রোদের দেখাও মিলবে । দিনভর মাঝারি থেকে ভারি বর্ষণের (heavy rainfall) সম্ভাবনা কম। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের । আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে শনিবার বৃষ্টি হবে ঠিকই (rainy season) । কিন্তু তারপর বৃষ্টি থেকে রেহাই মিলতে পারে। রবিবার থেকে ঝকঝকে রোদ উঠবে আকাশে । তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে রোদের দেখা মিললেও উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হবে। শনি রবি এবং আগামী সপ্তাহজুড়ে টানা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। এদিকে, বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তার জেরে আগামী সপ্তাহে ভারী বৃষ্টিতে ভিজতে পারে প্রতিবেশী রাজ্য ওড়িশা।

দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে শনিবারও ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে রবি এবং সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, একটানা বৃষ্টিতে বাড়ছে প্লাবনের আশঙ্কা।

advt 19

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...