Saturday, April 4, 2026

শিল্পায়নে গতি আনতে নতুন বোর্ড গঠন, সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়: জানালেন শিল্পমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে শিল্পায়নে আনতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নয়া সিদ্ধান্ত গৃহীত হল। নতুন বোর্ড গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সভাপতিত্বে গঠিত এই ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড শিল্পক্ষেত্রে বিদ্যুৎ,জল সরবরাহ সহ বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে তৎপরতার সঙ্গে তার সমাধান করবে। সোমবার নবান্নের (Nabanna) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদিত হয়। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) একথা জানান। তিনি বলেন, রাজ্য সরকার শিল্পায়নের লক্ষ্যে ‘ওয়ান উইন্ডো’ ব্যবস্থা চালু করলেও বিদ্যুৎ জমি ইত্যাদি নানা রকম সমস্যার জন্য তার গতি ব্যাহত হচ্ছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে ভূমি বিদ্যুৎ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দফতরকে শামিল করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ছাড়াও ওই কমিটিতে শিল্পমন্ত্রী এবং আরও পাঁচটি দফতরের মন্ত্রী এবং ৮ দফতরের সচিব থাকছেন বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। এছাড়া ডবলুবিআইডিসি এবং ডব্লিউবি আইআইডিসি- র চেয়ারম্যানরা সদস্য হিসেবে থাকবেন। ওই কমিটির আহ্বায়ক হবেন শিল্পসচিব।

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...