Friday, April 3, 2026

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও

Date:

Share post:

ফের বৃষ্টির কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একটানা বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। মৌসুমী অক্ষরেখা বারাণসী থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। আর এর জেরেই বৃষ্টিতে ভিজবে রাজ্যের বেশ কিছু এলাকা।যদিও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখভার।কোথাও আবার দু-এক পশলা বৃষ্টিও হচ্ছে। সারা দিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

তবে আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। এমনকি বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

advt 19

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...