Tuesday, April 7, 2026

জাল পরিচয় পত্র, শহরের বুকে এবার গ্রেফতার ভুয়ো পুলিশ অফিসার

Date:

Share post:

শুরু হয়েছিল গত জুন মাস থেকে। যা ধারাবাহিক ভাবে এখনও চলছে। কলকাতা-সহ রাজ্যজুড়ে একের পর এক “ভুয়ো” কাণ্ড (Fake Case)। ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএস, ভুয়ো স্ট্যান্ডিং কাউন্সিল, ভুয়ো পুলিশ অফিসার ও সরকারি কর্তা, ভুয়ো স্বাস্থ্য কর্মী, ভুয়ো চিকিৎসক, ভুয়ো সাংবাদিক, ভুয়ো সিআইডি, ভুয়ো পুর আধিকারিক, ভুয়ো কল সেন্টার। সেই ভুয়োর ছড়াছড়ির মাঝেই এবার ফের ধরা পড়ল ভুয়ো পুলিশ অফিসার (Fake Police Officer)।

আরও পড়ুন-ফের শহরের বুকে তাড়া করে দুষ্কৃতী ধরল পুলিশ, তৎপরতার প্রশংসা অভিযোগকারিণীর

হেলমেট না থাকায় ট্রাফিকের মামলা করতে গিয়েই পুলিশ বলে পরিচয় দেয় রাজীব চক্রবর্তী নামে ধৃত ওই যুবক। পুলিশ জানিয়েছে, টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে হেলমেটবিহীন দুই বাইক আরোহীকে আসলে দেখেন রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের সার্জেন্ট পার্থসারথী দত্ত তাদের আটকান। সার্জেন্ট বাইক চালককে হেলমেট নিয়ে প্রশ্ন করতেই বাইক চালক জবাব দেয়, সে কলকাতা পুলিশের অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর। গোয়েন্দা দফতরে কর্মরত। নাম রাজীব চক্রবর্তী।

তবে তার কথাবার্তায় অসঙ্গতি লাগে কর্তব্যরত সার্জেন্টের। সন্দেহ হলে তিনি পুলিশ পরিচয় দেওয়া বাইক আরোহীর পরিচয়পত্র দেখতে চান। তখন সে ‘কলকাতা পুলিশ এনরোলমেন্ট কমিটি’র পরিচয়পত্র দেখায়। তাতে কলকাতা পুলিশের লোগো দেওয়া। নিচে কলকাতা পুলিশ (Kolkata Police) তথা রাজ্য পুলিশের এক প্রাক্তন শীর্ষকর্তার জাল সই।

আরও পড়ুন-ত্রিপুরায় “তালিবানি বিপ্লব”, হোটেলে সায়িনীর রুমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিচয়পত্রটি দেখেই ওই ট্রাফিক সার্জেন্ট বুঝতে পারেন সেটি জাল। এরপর রাজীবকে আটক করা হয়। তবে তার সঙ্গীকে ছেড়ে দেওয়া হয়। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রাজীবকে রিজেন্ট পার্ক থানার (Regent Park PS) পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃত উত্তর বরানগরের বাসিন্দা। এলাকাতেও সে নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিত।

advt 19

 

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...