Tuesday, April 7, 2026

নেতাজির ”মৃত্যুবার্ষিকী” নিয়ে টুইট বিজেপি-কংগ্রেসের! “আবেগ নিয়ে খেলবেন না” পাল্টা কুণালের

Date:

Share post:

নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subash Chandra Bose) “মৃত্যু রহস্য” (Dead Mistry) নিয়ে এখনও কেন্দ্রের কোনও সরকার কোনও তথ্য প্রমাণ তুলে ধরতে পারেনি। ১৯৪৫ সালের ১৮ অগাস্ট, অর্থাৎ আজকের দিনে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় কি আদৌ মৃত্যু হয়েছিল নেতাজির? এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। অর্থাৎ, নেতাজির মৃত্যু কোথায়, কীভাবে, কবে হয়েছিল? তা এখনও অজানা ভারত-সহ গোটা বিশ্বের কাছে। আর এই অজানার মাঝেই নেতাজির ”মৃত্যুবার্ষিকী” সংক্রান্ত টুইট করে বিতর্কে জড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক (Ramesh Pokhriyal Nishank)।

আরও পড়ুন-জাল পরিচয় পত্র, শহরের বুকে এবার গ্রেফতার ভুয়ো পুলিশ অফিসার

আজ, বুধবার ১৮ অগাস্ট অর্থাৎ তাইওয়ান বিমান দুর্ঘটনার সেই অভিশপ্ত দিন। আর এদিন সকালেই প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন। টুইটে তিনি লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। নেতাজির সংগ্রাম, ত্যাগ ও দেশের প্রতি নিষ্ঠা সমস্ত তরুণদের অনুপ্রেরণা। জয় হিন্দ!” শুধু বিজেপি (BJP) নেতা রমেশ পোখরিয়াল নয়, টুইট করেছে কংগ্রেসও (Congress)। তাদের তরফে একটি ছবি টুইট করে লেখা হয়েছে, “সুভাষচন্দ্র বসুর মৃত্যু দিবস ১৮ অগাস্ট, ১৯৪৫”।

আরও পড়ুন-ফের শহরের বুকে তাড়া করে দুষ্কৃতী ধরল পুলিশ, তৎপরতার প্রশংসা অভিযোগকারিণীর

এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কীভাবে দায়িত্ব জ্ঞানহীনের মতো টুইট কেউ করতে পারে সেটা ভেবেই অবাক তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নেতাজির “মৃত্যুবার্ষিকী” নিয়ে করা বিজেপি ও কংগ্রেসের টুইটকে ধিক্কার জানিয়েছেন তিনি। এক টুইটে কুণাল ঘোষ লেখেন, “কঠোর বিরোধিতা করছি। এই দিনে মৃত্যুর কোনও প্রমাণ নেই। কংগ্রেস এবং বিজেপি কেউই নেতাজির শেষ অবস্থা খোঁজার চেষ্টা করেনি। ভারত ও বাংলার আবেগ নিয়ে খেলবেন না। প্রথমে মৃত্যু নিশ্চিত করুন। ক্লাসিফায়েড ফাইল প্রকাশ্যে আনুন।”

advt 19

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...