Wednesday, June 24, 2026

আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ : বিদেশমন্ত্রী

Date:

Share post:

এখনো বহু ভারতীয় (Indian) আটকে রয়েছে । আফগানিস্তানে(Afghanistan) বেসরকারি সংস্থায় কাজ করতেন এমন ভারতীয় সংখ্যাও অনেক। সবার খোঁজ পাওয়া এখনো সম্ভব হয়নি । তাদের প্রত্যেককে নিরাপদে দেশে ফিরিয়ে আনাই এখন ভারত সরকারের একমাত্র লক্ষ্য। তাই প্রতিমুহূর্তে আফগানিস্তানের প্রতি নজর রাখছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন । বিদেশ মন্ত্রী(external affairs Minister s. Jayshankar) বলেছেন যেহেতু আফগানিস্তানে সমস্ত রকম বিদেশি বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছে তাই সেখানে বসবাসকারী ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসাটা এখন ভারত সরকারের পক্ষে সবথেকে বড় চ্যালেঞ্জ । আফগানিস্তানের কোন প্রদেশে কত ভারতীয় রয়েছে সেসব তথ্য জানার এবং খোঁজ রাখার চেষ্টা আমরা করছি। তবে ভারত তালিবানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে কি না, সে বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি তিনি। নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের একটি বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রী। সেখানে তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, ‘এটা খুবই প্রাথমিক সময়। এই মুহূর্তে কাবুলের পরিস্থিতির দিকেই আমরা নজর রাখছি।’ ওই সব নাগরিককে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে একটি বিশেষ আফগানিস্তান সেলও গঠন করা হয়েছে। কোনও অমুসলিম আফগান নাগরিক যদি ভারতে পুনর্বাসন চান সেক্ষেত্রে এই সেলে যোগাযোগ করে সেই আবেদন জানানো যাবে। +919717785379 নম্বরে ফোন করে বা MEAHelpdeskindia@gmail.com,এই  ই-মেল আইডিতে মেল করে আবেদন করা যাবে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, সরকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য সবরকম পদক্ষেপ করবে।

advt 19

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...