Saturday, April 4, 2026

ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণের ঘটনার CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা মামলায় খুন ও ধর্ষণের ঘটনাগুলির CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷ একাধিক আর্জির ভিত্তিতে এই মামলার শুনানি হয় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে।

 

গত ৩ অগাস্ট এই মামলার শুনানি শেষ হয়েছিল৷ মামলার শুনানিতে রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল বিজেপি। হাইকোর্টের নির্দেশে গঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশনের একটি বিশেষ দল৷ সেই দল রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে রিপোর্ট তৈরি করে এবং তা হাইকোর্টে পেশ করে৷ ওই রিপোর্টকে ‘পক্ষপাতিমূলক’ চিহ্নিত করে তার বৈধতা নিয়ে প্রশ্নও তোলে রাজ্য। অবশেষে বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেছে হাইকোর্ট৷

 

হাইকোর্টের নির্দেশ:

 

◾ভোট-পরবর্তী হিংসায় খুন ও ধর্ষনের ঘটনার তদন্ত করবে সিবিআই৷

 

◾অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে সিট বা বিশেষ তদন্তকারী দল৷

 

◾গোটা তদন্তপ্রক্রিয়ায় নজরদারি করবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি৷

 

◾কলকাতার নগরপাল সৌমেন মিত্র-সহ তিনজনকে নিয়ে গঠন করা হয়েছে সিট৷

 

◾সিবিআই এবং সিট-কে আগামী ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে৷

 

◾হাইকোর্টের রায় খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে৷

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...