Wednesday, June 24, 2026

জামুড়িয়ায় শিল্প তালুকে বাঙালির কাজের দাবিতে বাংলা পক্ষর অবস্থান বিক্ষোভ

Date:

Share post:

পশ্চিম বর্ধমানের (West Burdwan) জামুড়িয়া শিল্প (jamuria) তালুকে বাঙালির কাজের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ জামুড়িয়ার সুপার ফ্যাক্টরি সহ ইকরার শিল্প তালুকে অসংখ্য কারখানা থাকলেও বাঙালিকে কাজে নেওয়া হয় না। কিন্তু দূষণে জর্জরিত স্থানীয় বাঙালি। চর্ম রোগ, ক্যানসারে অনেক মানুষ আক্রান্ত। অথচ কর্তৃপক্ষ চাকরি, কাজ দিচ্ছে বিহার, ঝাড়খন্ডের লোকদের। বাঙালির সিভি ছিঁড়ে ফেলে দেয় ওরা।

 

এরই প্রতিবাদে জামুড়িয়ায় বাংলা পক্ষর পশ্চিম বর্ধমান জেলা শাখার সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরাট মিছিল, সুপার ফ্যাক্টরির সামনে অবস্থান বিক্ষোভ হল। ডেপুটেশনও দেওয়া হল।

আজ এই ঐতিহাসিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিম বর্ধমান জেলার পর্যবেক্ষক কৌশিক মাইতি, কেন্দ্রীয় কমিটির সদস্য করবী রায়, সম্রাট কর, জামুড়িয়া বিধানসভার সম্পাদক তারেক আহমেদ, রানীগঞ্জ বিধানসভার সম্পাদক দীপায়ন মুখার্জী সহ অন্যান্যরা। স্থানীয় বাঙালির উৎসাহ ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় ভূমিপুত্রদের চাকরি ও কাজের দাবিতে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর বাংলা পক্ষ। সুপার ফ্যাক্টরি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিল বাঙালিকে চাকরি ও কাজ দেওয়া হবে।

জয় বাংলা

 

advt 19

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...