Saturday, March 14, 2026

কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের জিও ট্যাগিং রেটিংয়ে প্রথম ‘বাংলার বাড়ি’ প্রকল্প

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধয়ের উদ্যোগে চালু হওয়া একের পর এক প্রকল্প তুমুল জনপ্রিয়তা পেয়েছে। শুধু এই রাজ্যেই নয়, তাঁর মস্তিস্কপ্রসুত কয়েকটি প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারও। এমনকি বিশ্ব মানচিত্রেও জায়গা করে নিয়েছে কন্যাশ্রী, সবুজসাথী-র মতো প্রকল্প। আবারও কেন্দ্রীয় সরকারের বিচারে রাজ্যের আরেকটি প্রকল্প দেশের মধ্যে প্রথম হল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালের জানুয়ারি মাসে গৃহহীন নিম্নবিত্তদের জন্য আবাস যোজনা ‘বাংলার বাড়ি’ প্রকল্প ঘোষণা করেছিলেন। প্রথম পর্যায়ে প্রায় ৫ লক্ষ মানুষের হাতে বাংলার বাড়ি প্রকল্পের ঘরের চাবি তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এই বাংলার বাড়ি প্রকল্পই এবার কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের জিও ট্যাগিং (Geo Tagging) রেটিংয়ে শীর্ষে উঠে এল। রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত একটি রিপোর্ট সম্প্রতি এসে পৌঁছেছে। কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া হিসেবে পশ্চিমবঙ্গে এই আবাস যোজনায় সাফল্যের হার ৯৭.৪৫ শতাংশ। এই প্রকল্পে একটি বাড়ি তৈরি করতে মোট খরচ হয় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় দেড় লক্ষ টাকা এবং রাজ্য সরকার দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা। দেশের মধ্যে পশ্চিমবঙ্গই সবচেয়ে বেশি টাকা দিচ্ছে এই প্রকল্পে। এর পরেই ওডিশা, কেন্দ্রের দেড় লক্ষের পাশাপাশি ওড়িশা সরকার দেয় ১ লক্ষ ৬৭ হাজার টাকা। সেখানে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সরকার দেয় মাত্র ১ লক্ষ টাকা।

আরও পড়ুন – ‘এঁরা শিক্ষক নন, BJP-র ক্যাডার’, ‘আত্মহত্যার চেষ্টা’র ঘটনায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী

কেন্দ্রীয় সরকারের দেওয়া হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি বাড়ি তৈরি হয়েছে এই প্রকল্পে। জিও ট্যাগিংয়ে এই তথ্য উঠে এসেছে। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী , বিগত সময়ে মোট ৩ লক্ষ ২৫ হাজার ৯৯৮ আবেদন এসেছিল। তার মধ্যে গৃহীত হয় ৩ লক্ষ ১৭ হাজার ৬৮২ আবেদন। সাফল্যের হার ৯৭.৪৫ শতাংশ। এর পরেই আছে অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট ও ছত্তিশগড়।

advt 19

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...