Monday, April 13, 2026

ভোট-পরবর্তী হিংসার তদন্তে আজ সিবিআইয়ের উচ্চপর্যায়ের বৈঠক, গঠিত ৪টি দল

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে ভোট-পরবর্তী হিংসার তদন্তে কলকাতায় এলেন সিবিআইয়ের (CBI) ৪ জয়েন্ট ডিরেক্টর (Joint Director)। বুধবারই দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তাঁরা। ইতিমধ্যেই ১০৯ জনের টিম গঠন করেছে সিবিআই। চারটি টিমে ২১ জন করে ৮৪ জন এএসপি, ডিএসপি মর্যাদার অফিসার থাকছেন। তাঁদের তত্ত্বাবধানে আবার থাকবেন চার জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে ২৫ জন আধিকারিক। তদন্তের জন্য তৈরি সিট-এ থাকছেন সিবিআইয়ের ১০৯ জন অফিসার। বৃহস্পতিবারই কলকাতায় এসে কাজ শুরু করছেন ৮৪ জন।
চারটি দলে ২১ জন করে মোট ৮৪ জন অফিসার থাকবেন। তাঁদের তদন্ত মনিটর করতে থাকছে সিবিআইয়ের আরও চারটি গোয়েন্দা দল। ওই দলগুলির নেতৃত্বে বিভিন্ন রাজ্যের মোট ২৫ জন অফিসার থাকবেন।

advt 19

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...