Sunday, April 5, 2026

দেশ জ্বলছে! আমেরিকায় চরম বিলাসিতায় মত্ত আশরাফ ঘানির ছেলে-মেয়ে

Date:

Share post:

তালিবানের দখলে আফগানিস্তান। দেশজুড়ে চলছে চরম নৈরাজ্য। তবে আফগানিস্তানের মানুষ অনাহারে, অর্ধাহারে দিন কাটালেও রাজকীয় মেজাজে দিন কাটাচ্ছেন আশরাফ ঘানির ছেলে মেয়েরা।

তালিবানের হাতে আফগানিস্তান যাওয়ার পর দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আপাতত তিনি দুবাইয়ে রয়েছেন। কিন্তু তাঁর সন্তান-সন্ততিরা কোথায় আছেন এবং কি ভাবে দিন কাটাচ্ছেন তা নিয়ে অনেকেই জানতে আগ্রহী। গোটা আফগানিস্তান যখন জ্বলছে তখন ঘানির ছেলে ও মেয়েরা মত্ত বিলাসবহুল জীবনযাপনে। ঘানির মেয়ে মারিয়াম ঘানি নিউ ইয়র্কের ব্রুকলীনে থাকেন। তিনি পেশায় একজন হিপস্টার তারকা। গত সপ্তাহে নিউইয়র্ক পোস্টে মারিয়ামের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ছবি-সহ তাঁর রাজকীয় জীবনযাপনের খবর প্রকাশ হয়েছে। ঘানির ছেলে তারেক ঘানি থাকেন ওয়াশিংটন ডিসিতে। তারেক সেন্টলুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। তাঁর স্ত্রী এলিজাবেথ পিয়ারসন প্রভাবশালী মার্কিন সেনেটর এলিজাবেথ ওয়ারেনের লেজিসলেটিভ পরিচালক। হোয়াইট হাউসের কাছেই বিলাসবহুল টাউন হাউসে থাকেন তাঁরা। নিউইয়র্ক পোষ্টের খবর, তারেকের বাড়িটির দাম ১২ লাখ ডলার। আশরাফ আপাতত দুবাইয়ে থাকলেও কূটনৈতিক মহল মনে করছে, অচিরেই তিনি আমেরিকায় পাড়ি দেবেন। আপাতত ছেলে বা মেয়ের কাছেই থাকবেন তিনি।

আরও পড়ুন- রাজ্যে শিল্প সংক্রান্ত সব সমস্যার দ্রুত সমাধান, বণিকসভাকে আশ্বাস পার্থ চট্টোপাধ্যায়ের

advt 19

 

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...