Monday, April 13, 2026

কাবুল বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণে মৃত অন্তত ১৩

Date:

Share post:

বিগত কয়েকদিন ধরে কাবুল বিমানবন্দরে(kabul airport) বাইরে জঙ্গি হামলার আশঙ্কা করছিল গোয়েন্দারা। এবার সেটাই হলো। আফগানিস্তানের(Afghanistan) কাবুলে বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে(suicide bombing) মৃত্যু হল বহু মানুষের। জানা গিয়েছে, বিমানবন্দরে বিগেট যেখানে মার্কিন ও ব্রিটিশ সৈন্যরা হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল তা ঠিক বাইরেই পরপর দুটি বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এই জঙ্গি হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

আরও পড়ুন:দেশ জ্বলছে! আমেরিকায় চরম বিলাসিতায় মত্ত আশরাফ ঘানির ছেলে-মেয়ে

সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা গিয়েছে নিহতদের মধ্যে বেশ কয়েকজন মার্কিন নাগরিকের পাশাপাশি আফগানিস্তানের সাধারণ মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির দাবি, বিস্ফোরণের পর যে সকল ভিডিও ও ছবি প্রকাশিত হয়েছে তাতে লাশের ওপর লাশ পড়ে থাকতে দেখা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা ১৩ নয়, সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। বিস্ফোরণে আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে এই হামলার দায় আইএসআইএস জঙ্গিদের উপর চাপিয়েছে তালিবান। মার্কিন রাষ্টপতির কাছেও গোটা ঘটনার রিপোর্ট পেশ করা হয়েছে পেন্টাগনের তরফে। রাষ্ট্রপতি জো বাইডেন আমেরিকায় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসেছেন বলে জানা যাচ্ছে।

advt 19

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...