Friday, April 3, 2026

মহামেডান স্পোর্টিংকে ২-০ গোলে হারাল ভারতীয় দল

Date:

Share post:

বৃহস্পতিবার প্রস্তুতি ম‍্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ( Mohammedan Sporting)২-০ গোলে হারাল ভারতীয় দল( India)। টিম ইন্ডিয়ার হয়ে গোল দুটি করেন ফারুক চৌধুরী এবং ঈশান পন্ডিতা।

এই মুহূর্তে কলকাতায় প্রস্তুতি সারছে ইগর স্টিমাচের দল। সেপ্টেম্বরে নেপালের বিরুদ্ধে দুটো ফ্রেন্ডলি ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে দলকে পরখ করে নিতে চাইছিলেন স্টিমাচ। আর সেই কারণে বৃহস্পতিবার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামে ভারতীয় দল। এবং সেই খেলাতে বেশ ছন্দ দেখা গিয়েছে ভারতীয় দলের।

বৃহস্পতিবারের ম‍্যাচে মুলত জমে ওঠে আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। দুই বিদেশী নিকোলা স্টোজানোভিচ ও শাহেরকে নিয়ে ভারতের বিরুদ্ধে বেশ লড়াই চালায় সাদা-কালো ব্রিগেড। তবে পাল্টা চেপে ধরে ভারতের ডিফেন্স। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোল শূন‍্য।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে খেলা ধরে স্টিমাচের দল। যার ফলে ম‍্যাচে ৬২ মিনিটে ব্রেন্ডনের পাশ থেকে ১৮ গজ বক্সের বাইরে থেকে অসাধারণ শটে গোল করেন ফারুক চৌধুরী। ম‍্যাচের ৮৩ মিনিটে ব্রেন্ডনে কর্নার থেকে বক্সের মধ্যে চিঙ্গেল সানার হেড থেকে গোল করে ভারতীয় দলকে ২-০ এগিয়ে দেন ঈশান পন্ডিতা।

আরও পড়ুন:‘অপপ্রচার বন্ধ করুন’ নাদিম প্রসঙ্গে মুখ খুললেন নীরজ

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...