Wednesday, February 25, 2026

দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে আমেরিকা যাচ্ছেন বিদেশ সচিব

Date:

Share post:

আগামী সপ্তাহে ভারত-মার্কিন(India America) দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা(Harshvardhan Singla)। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিদেশ মন্ত্রকের(foreign ministry) মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi)। শুধু তাই নয় এই সফরে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন তিনি। উল্লেখ্য, বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ভারত। এদিকে বিদেশ সচিবের আমেরিকা সফরে আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

শুক্রবার আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানোর বিষয়ে এক সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেন, যে সকল ভারতীয় আফগানিস্তান থেকে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন তাদের বেশিরভাগকেই ইতিমধ্যে ফেরানো হয়েছে। এখনো কিছু মানুষ এখানে আটকে রয়েছেন। আফগানিস্তান থেকে শেষ যে বিমান ভারতে এসেছে তাদের ৪০ জন ছিলেন। আমাদের কাছে খবর রয়েছে বিমানবন্দরে পৌঁছতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। কিছু আফগান হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষ গত ২৫ আগস্ট বিমানবন্দরে পৌঁছতে পারেননি। যদিও এখনো পর্যন্ত কাবুল থেকে ছটি আলাদা আলাদা বিমানে ৫৫৯ জনের বেশী মানুষকে ভারতে আনা হয়েছে তাদের মধ্যে ২৬০ জনের বেশি ভারতীয়। এর পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠকে হর্ষবর্ধন শ্রিংলা আমেরিকা সফরের বিষয়টি প্রকাশ্যে আনেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডি

এদিকে আফগানিস্তানের এই উত্তাল পরিস্থিতির মাঝেই ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠক স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছেন। ভারতীয় আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সে খবর আগেই জানানো হয়েছিল সরকারের তরফে। যদিও আফগানিস্তান নিয়ে এখনো কোনো নীতি ভারত সরকার নেয়নি। এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অনুমান করা হচ্ছে আফগানিস্তান ইস্যুতে আলোচনা হতে পারে এই দ্বিপাক্ষিক বৈঠক। যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনও স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

advt 19

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...