Thursday, April 2, 2026

ভোট-পরবর্তী হিংসা মামলা : তুফানগঞ্জের চিলাখানায়, সোনারপুরের খেয়াদায় সিবিআই

Date:

Share post:

ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তে আজ তুফানগঞ্জের চিলাখানায় যায় সিবিআই। ৫ মে, ভুট্টা খেতের মধ্যে উদ্ধার হয় তৃণমূল কর্মী শাহিনুর রহমানের দেহ। এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগের তদন্ত করছে সিবিআই। এদিন নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন সিবিআই অফিসাররা।

আরও পড়ুন: কলকাতার বুকে উদ্ধার বিপুল আফগানি মুদ্রা! গ্রেফতার ২

অন্যদিকে, সোনারপুরের নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদায় নিহত বিজেপি কর্মী নির্মল মণ্ডলের বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিন বিজেপি কর্মীর মৃত্যু হয়। তার পর থেকেই এলাকাছাড়া তাঁর পরিবার।

এদিন ঘটনা সিবিআই আধিকারিকদের কথা বলতে দেখা যায় প্রতিবেশীদের সঙ্গে। অভিযোগ ওঠে, বিজেপি কর্মী নির্মল মণ্ডলকে পিটিয়ে খুনের পর পুড়িয়ে দেওয়া হয় তার দেহ।

আরও পড়ুন: রাজনাথের হুঙ্কার, প্রয়োজনে অন্য দেশের সীমানায় ঢুকে জঙ্গি খতম করবে নয়াদিল্লি

ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে আরও ৭টি মামলা রুজু করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার নেওয়ার পর এনিয়ে মোট ২৮টি মামলা দায়ের হল। নতুন মামলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা।

advt 19

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...