Friday, June 26, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে ‘মন কি বাত’-এ ক্রীড়া জগতে আরও উন্নতির ডাক দিলেন মোদি

Date:

Share post:

ধ্যানচাঁদের জন্মজয়ন্তীর দিন রবিবার সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে  দেশের ক্রীড়া জগতের উন্নতির ডাক দিলেন। এদিন অনুষ্ঠানের  শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমে মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে বলেন, “আমরা সকলেই জানি, আজ মেজর ধ্যানচাঁদজী জন্মবার্ষিকী। তাঁকে স্মরণ করেই আমাদের দেশে এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়। গোটা বিশ্বে তিনিই হকিকে জনপ্রিয় করে তুলেছিলেন। আজ অলিম্পিকে এতগুলি পদক দেখলে তিনি অত্যন্ত খুশি ও গর্ববোধ করতেন।”

আরও পড়ুন:প্রকাশিত হল গাইডলাইন, সপ্তাহে ৪ দিন ‘দুয়ারে রেশন’ রাজ্যের গ্রাহকদের

আজকের ভাষণে মোদি আরও বলেন,করোনাকালে স্বচ্ছতা আরও বেশি জরুরি, এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ফের একবার দেশের সমস্ত জনগণকে স্বচ্ছ ভারত অভিযানে যোগদান করার আহ্বান জানান। তিনি  ইন্দোর শহরের প্রথম ‘ওয়াটার সিটি’ প্রকল্প এবং নতুন প্রজন্মের ‘স্টার্টআপ’ এর বিজনেস এ উৎসাহের কথা সহ বিশ্বজুড়ে সংস্কৃত ভাষা ব্যবহার করার প্রবণতা বৃদ্ধির কথা বললেও অশান্ত আফগানিস্তান এবং সেখানে আটকে থাকা ভারতীয়দের প্রসঙ্গ এড়িয়ে যান। করোনা নিয়ে  সাবধানতা প্রসঙ্গে বলতে গিয়ে, প্রধানমন্ত্রী জানান ইতিমধ্যেই দেশে ৬২ কোটি লোককে টিকাকরণ করানো সম্ভব হয়েছে।

advt 19

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...