Saturday, April 4, 2026

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মঙ্গলবার কেন্দ্র-রাজ্য গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

Share post:

অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan Meet) নিয়ে কেন্দ্র-রাজ্য বৈঠক হতে চলেছে। দীর্ঘ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করতে আজ, সোমবার দিল্লি গেলো রাজ্যের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজধানীতে গেলেব সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mahapatra) নেতৃত্বে মোট ৮ সদস্যের এক প্রতিনিধি দল। দুপুরের বিমানেই দিল্লি (Delhi) উড়ে যান তাঁরা। আগামীকাল, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী ও নীতি আয়োগের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল।

জানা গিয়েছে, মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং কেন্দ্রের জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mahapatra) নেতৃত্বাধীন ৮ সদস্যের প্রতিনিধি দল। যেখানে সেচমন্ত্রী ছাড়াও রাজ্যের তরফে প্রতিনিধি হিসেবে থাকবেন মন্ত্রী মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, বিধায়ক জুন মালিয়া, ঘাটালের সাংসদ দেব ও রাজ্যসভার সাংসদ শুখেন্দু শেখর রায়।

সূত্রের খবর, বৈঠকের মূল আলোচ্য বিষয় ঘাটাল মাস্টারপ্ল্যান হলেও সেখানে উঠে আসতে পারে সুন্দরবন, দিঘা মাস্টারপ্ল্যান-সহ একাধিক জলাধারের প্রসঙ্গ। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে রাজ্যের প্রতিনিধিরা যে দাবি পেশ করবে, তা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন সেচ দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন- নারী ক্ষমতায়নে মমতার প্রকল্পের সাহায্যে এগিয়ে আসতে পারে বিশ্বব্যাঙ্ক

প্রসঙ্গত, ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করতে। শুধু তাই নয় সুন্দরবন, দিঘা মাস্টারপ্ল্যানের বিষয়টি নিয়েও আলোচনা করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এ প্রসঙ্গে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, “আমরা কেন্দ্রের থেকে সময় পেয়েছি। মঙ্গলবার আমরা আলোচনায় যাব। আমাদের তরফ যে দাবিপত্র পেশ করা হবে তা ইতিমধ্যেই অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী।” advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...