Friday, June 19, 2026

আজ জন্মাষ্টমী : দেশ জুড়ে কোভিড বিধি মেনে সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মোৎসব

Date:

Share post:

আজ জন্মাষ্টমী (janmadhtami) । ভগবান শ্রীকৃষ্ণের (birth day of shri Krishna) জন্মদিন। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ ৷ সেই উপলক্ষে গোটা দেশে আজ পালিত হচ্ছে জন্মাষ্টমী। মথুরা-বৃন্দাবন -মায়াপুর- নবদ্বীপ সহ দেশের প্রতিটি রাধাকৃষ্ণ মন্দিরে আজ শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালিত হচ্ছে। শুধু মন্দির নয় ঘরে ঘরে বাল গোপালের জন্মদিন নিষ্ঠা সহকারে পালন করা হচ্ছে। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী (president Ramnath Kovind, prime minister Narendra Modi Congress leader Rahul Gandhi)।

জন্মাষ্টমীর এই উৎসব দেশের নানা প্রান্তে নানা নামে খ্যাত। কোথাও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী , কোথাও আবার গোকুলাষ্টমী, অষ্টমী রোহিনী নামে পরিচিত এই দিনটি। এ দিন বৃন্দাবন, মথুরা, নবদ্বীপ , মায়াপুর -নয়ডা সহ ইসকনের বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো আরতি ও ভোগ হয়। যদিও এবছর করোনা বিধি মেনে প্রতিটি মন্দিরেই ভক্ত সমাগম এবং ভোগ বিতরণে কিছুটা রাশ টানা হয়েছে।

তবে ভক্তি এবং নিবেদনে কোথাও খামতি নেই । সর্বত্রই কোভিড বিধি কঠোরভাবে পালন করা হচ্ছে বলে প্রতিটি মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে।

advt 19

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...