Friday, April 3, 2026

আত্মঘাতী চিকিৎসক! কুৎসার চেষ্টা বিরোধীদের, স্বজনপোষণ হয়নি: শান্তনু

Date:

Share post:

সরকারি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে কুৎসা ছড়ানোর চেষ্টা বিরোধীদের। নিন্দা সবমহলে। ফেসবুক পোস্টের (Facebook Post) আধঘণ্টার মধ্যেই আত্মহত্যার চেষ্টা! অভিযোগ, আত্মঘাতী সরকারি চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য (Doctor Abantika Bhattacharya)। আর সেই মৃত্যুকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়াতে নেমে পড়েছে বিরোধীরা। IMA-র রাজ্য সম্পাদক তথা তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, “চিকিৎসকের মৃত্যু দুর্ভাগ্যজনক। কিন্তু বদলির ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ মানছি না। রাজ্য সরকারের বদলি নীতি স্বচ্ছ”। উল্টে তিনি বলেন, সুবিধাজনক জায়গায় বদলির জন্য প্রক্রিয়া অনেক সরল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে, একটি মৃত্যু নিয়ে যেভাবে বিরোধীরা যেভাবে রাজনীতি করতে নেমে পড়েছে, সেটা অত্যন্ত নিন্দাজনক বলে মন্তব্য করেন শান্তনু সেন।

আরও পড়ুন-বিপ্লবের মন্ত্রিসভায় ব্রাত্য সুদীপ ও তাঁর ঘনিষ্ঠরা, বাড়ছে তৃণমূল যোগের জল্পনা

১৬ অগাস্ট বিকেল সাড়ে ৩টে নাগাদ নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন অবন্তিকা ভট্টাচার্য। অভিযোগ, এই পোস্টের আধঘণ্টার মধ্যেই বেহালার বাড়িতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে এসএসকেএম-এ (SSKM) ভর্তি করা হয়। ষাট শতাংশ পোড়ার ক্ষত নিয়ে রবিবার রাতে সেখানেই মৃত্যু হয় ওই চিকিৎসকের।

৮ বছর মেদিনীপুর মেডিক্যাল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগে সহকারি চিকিৎসক হিসেবে ছিলেন অবন্তিকা। সেখান থেকে তাঁকে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ বদলি করা হয়। অবন্তিকার স্বামীও চিকিৎসক। তিনি মুর্শিদাবাদে কর্মরত। তাঁদের আট বছরের কন্যা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।এই মৃত্যুর বিষয়ে অভিযোগ এলে তদন্ত করে প্রকৃত কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন শান্তনু সেন।

advt 19

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...