Saturday, April 11, 2026

ক্রিকেটকে বিদায় জানালেন ডেল স্টেইন, অবসরের কথা ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসা ডেল স্টেইন (Dale Steyn)। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করেন তিনি। সেখানে তিনি লেখেন,”আমি যে খেলাটা সবচেয়ে বেশি ভালবাসতাম। সেই খেলা থেকে আজ অবসর নিচ্ছি।”

চোটের জন্য আন্তার্জাতিক ক্রিকেটে নিয়মিত মাঠে নামা হতো না দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসারের। মঙ্গলবার শেষমেশ অবসর ঘোষণা করলেন তিনি। এই অবসরের সঙ্গে সঙ্গেই ২০ বছরের ক্রিকেট কেরিয়ারের পরিসমাপ্তি ঘটল স্টেইনের।

২০০৪ সালে ইংল‍্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে অভিষেক ঘটে স্টেইনের। ৯৩ টি টেস্ট ম‍্যাচ খেলে নিয়েছেন ৪৩৯ উইকেট। একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে ২০০৫ সালে। ১২৫টি একদিনের ক্রিকেটে নিয়েছেন ১৯৬ টি উইকেট। ৪৭টি  টি-২০ ম্যাচ খেলে নিয়েছেন ৬৪ টি উইকেট।

২০১৯ সালেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্টেইন। আর এবার সবরকম ক্রিকেটকেই বিদায় জানালেন তিনি। গতবছর ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে শেষবার দেশের জার্সি গায়ে নেমেছিলেন স্টেইন।

আরও পড়ুন:শুভ ঘোষকে সই করালো এসসি ইস্টবেঙ্গল

 

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...