Saturday, April 11, 2026

চন্দনার বিরহে মদ্যপানই কাল, “দেবদাস” হয়ে আবার হাসপাতালে কৃষ্ণ

Date:

Share post:

বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বিরহে দিনরাত মদ্যপান করতেন তাঁর ‘দ্বিতীয় স্বামী’ কৃষ্ণ কুণ্ডু। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কৃষ্ণ। যদিও সাতদিন আগেই এই হাসপাতালে থেকেই বাড়ি ফিরেছিলেন চন্দনার ‘দ্বিতীয় স্বামী’। ফের হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে।

আরও পড়ুন: শিল্পায়নের বার্তা: পানাগড়ে আজ পলিফিল্ম কারখানার শিলান্যাস মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার কৃষ্ণকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মেল মেডিক্যাল ওয়ার্ডে ভর্তি করলেন তাঁর প্রথম স্ত্রী রুম্পা। হাসপাতালে বসে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং বিজেপি বিধায়ক সত্যনারায়ন মুখোপাধ্যায়কে কার্যত হুঁশিয়ারি দেন। কৃষ্ণ বলেন, “রাজনীতির স্বার্থে আমার আর চন্দনার মধ্যে ব্যবধান তৈরি করা হচ্ছে। এর জন্য ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় এবং কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার দায়ী। দুর্নীতি করছে ওঁরা। এবার আমি ওঁদের মুখোশ খুলে দেব।”

আরও পড়ুন: বাংলার পিচে তৃণমূলের বাউন্সার, “উইকেট” বাঁচাতে দিশাহীন শুভেন্দু ছুটছেন বনগাঁয়

এদিকে স্বামী কৃষ্ণ কুণ্ডুর এহেন অবস্থার জন্য শালতোড়ার বিধায়ক চন্দনাকেই দায়ী করছেন রুম্পা। তিনি বলেন, তাঁর স্বামী পাগল হয়ে গিয়েছে। শুধু বলছে, চন্দনাকে নিয়ে আসবে। রুম্পার দাবি, চন্দনা যদি ওকে ভালবেসে বিয়ে করে থাকে, তাহলে তো এতদিনে খোঁজখবর করত। তা করেননি।

advt 19

 

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...