Sunday, April 12, 2026

বাংলার পিচে তৃণমূলের বাউন্সার, “উইকেট” বাঁচাতে দিশাহীন শুভেন্দু ছুটছেন বনগাঁয়

Date:

Share post:

বাংলার পিচে তৃণমূলের (TMC) ভয়ঙ্কর বাউন্সারে একের পর এক উইকেট পড়ছে বিজেপির (BJP)। ২৪ ঘন্টার মধ্যে দলের দুই বিধায়কের উইকেট পড়ায় সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। বিষ্ণুপুরের (Bishnupur) তন্ময় ঘোষের (Tonmoy Ghosh) পর বাগদার (Bagda) বিশ্বজিৎ দাস (Biswojit Das)। শিবির বদলের জেরে বনগাঁয় (Bongao)-সহ গোটা উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) দলে ভাঙনের আশঙ্কায় ঘুম ছুটেছে বিজেপি নেতৃত্বের। “৭৭” থেকে কমতে কমতে বিজেপি এখন কার্যত “৭২”। আর বিশ্বজিৎ দাস তো দল বদলেই হুঙ্কার দিয়েছেন, গোটা জেলায় আর দাঁড়াতে দেবেন না বিজেপিকে।

দলবদলের স্রোত আটকাতে ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি রাজ্যের সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে আলোচনা করে আজ, বুধবার বনগাঁ সাংগঠনিক জেলায় ছুটে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিজেপি সূত্রে জানা গিয়েছিল, নেতা-কর্মীদের মন বুঝতে আজ ১ সেপ্টেম্বর উত্তরবঙ্গে (North Bengal) পৌঁছাবেন শুভেন্দু অধিকারী। সেখানে বৈঠক করবেন ২৯ জন দলীয় বিধায়কের সঙ্গে। কিন্তু বিশ্বজিতের ঘাসফুল শিবিরে ব্যাক শুভেন্দুর সব পরিকল্পনা ওলট-পালট করে দিয়েছে। এখন তাই সফরসূচি বদল করছেন শুভেন্দু অধিকারী। যাচ্ছেন উত্তর চব্বিশ পরগণায়।

এদিকে, বিশ্বজিৎ দাস ও তন্ময় ঘোষকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। এক সপ্তাহের মধ্যে নিজেদের ”অবস্থান” ও দলত্যাগের কারণ দর্শানোর কথা বলা হয়েছে সেই চিঠিতে।

দিলীপ ঝেড়ে ফেলতে চাইছেন এই দুই বিধায়ককে। বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি শোনা যাচ্ছে তাঁর মুখে। এদিন ইকো পার্কে প্রাতভ্রমণে বেড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলত্যাগীদের সম্পর্কে
বলেন, “এরা বিজেপির নেতা ছিলেন না। দলের টিকিট পেয়ে জিতেছিলেন। এদের বিরুদ্ধে দলবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আদালতের দারস্থ দল হবে।”

আরও পড়ুন:শিল্পায়নের বার্তা: পানাগড়ে আজ পলিফিল্ম কারখানার শিলান্যাস মুখ্যমন্ত্রীর

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...