Friday, June 26, 2026

সেই কৌশিক চন্দই এবার হাইকোর্টের বিচারপতি! অভিষেকের টুইটে তীব্র কটাক্ষ

Date:

Share post:

সেই বিচারপতি কৌশিক চন্দ! বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত যাঁকে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়াতে হয়েছিল। যাঁকে নিয়ে একের পর বিতর্ক সংবাদ সংস্থা সূত্রে খবর, সেই কৌশিক চন্দকেই (Kaushik Chanda) হাইকোর্টের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল থেকে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। আর সেই খবর নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) পোস্ট করেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সঙ্গে সেই বিতর্কিত ছবি। যেখানে বিজেপির (Bjp) লিগ্যাল সেলের মঞ্চে বিচারপতি কৌশিক চন্দ। পাশে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

” বিষন্ন অবস্থা। নয়া ভারত!”

এই কটা শব্দেই চূড়ান্ত শ্লেষ ছুড়ে দেন অভিষেক। কেন্দ্রের হাতে থাকা প্রশাসনিক উচ্চপদে যে একেবারেই নেতাকর্মীদের বসাচ্ছে বিজেপি এই ঘটনা থেকে তা আরো একবার প্রমাণ হয়ে গেল। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের যে প্রতিনিধিদল রাজ্যে এসেছিল তাতেও ছিলেন বিজেপির যুব নেতা। সেই সময়ও এই বিষয়টা নিয়ে সরব হয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু ‘নয়া ভারতে’ কিছুই পরিবর্তন হয়নি।

আরও পড়ুন- কংগ্রেসে যোগ দিতে চলেছেন কানহাইয়া কুমার ! রাজধানীতে জোর জল্পনা

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...