Saturday, April 4, 2026

ভোটে লড়তে চাই না, সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী চিঠি দিচ্ছেন কমিশনে

Date:

Share post:

মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ আসনে সাধারণ নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে৷ নির্বাচন কমিশন জানিয়েছে ৩০ সেপ্টেম্বর এই দুই কেন্দ্রে ভোট হবে৷ প্রসঙ্গত, ২০২১ বিধানসভা ভোটের ঠিক আগে করোনা আক্রান্ত হয়ে সামশেরগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী এবং জঙ্গিপুর আসনে আরএসপি প্রার্থীর মৃত্যু হয়৷ এরপরই ওই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখে জাতীয় নির্বাচন কমিশন।

 

এদিকে, সামশেরগঞ্জ কেন্দ্রে সম্ভবত বড় ধাক্কা খেতে চলেছে জাতীয় কংগ্রেস। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জয়দুর রহমান জানিয়েছেন নির্বাচন কমিশনকে তিনি অনুরোধ করতে চলেছেন তাঁর নাম কংগ্রেস প্রার্থী হিসেবে প্রত্যাহার করে নেওয়ার সুযোগ দেওয়া হোক৷ তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। জয়দুর রহমান পাশাপাশি জানিয়েছেন, তিনি কংগ্রেসের হয়ে ভোট প্রচারে নামছেন না । যেহেতু ইতিমধ্যেই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গিয়েছে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিনও পার হয়ে গিয়েছে তাই এখন কমিশনের কাছে অনুরোধ জানাবেন তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করার সুযোগ চেয়ে৷ এই জয়দুর রহমান সম্পর্কে জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের নিজের ভাই। সংবাদমাধ্যমে জয়দুর বলেছেন,

“স্থানীয় মানুষের অনুরোধে আমি কংগ্রেসের প্রার্থী হতে রাজি হয়েছিলাম। কিন্তু বর্তমানে আমার দাদা তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং জঙ্গিপুর কেন্দ্রের সাংসদ। তাই দাদার সম্মানের কথা ভেবে আমার পক্ষে বিরোধী দলের টিকিটে ভোটে লড়াই করা সম্ভব নয়।” পাশাপাশি তিনি বলেছেন, ‘আমি একজন ব্যবসায়ী। রাজনীতি কোনদিনই করিনি৷ রাজনীতিতে করতে এসে আমার ব্যবসার প্রচুর ক্ষতি হয়েছে। আমি এই ক্ষতি আর বাড়াতে পারব না। তাই সিদ্ধান্ত নিয়েছি আমি কংগ্রেসের টিকিটে ভোটে লড়বো না।” জেলা কংগ্রেসের তরফে বলা হয়েছে, জয়দুর রহমান এখনও সরকারিভাবে জানাননি উনি ভোট লড়বেন না।’

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...