Saturday, June 27, 2026

উৎসবের মরসুমে সন্ত্রাসবাদী হামলা হতে পারে সমুদ্রপথেও!

Date:

Share post:

উৎসবের মরসুমে জম্মু-কাশ্মীর অথবা পশ্চিম সীমান্তের অন্য রুট শুধু নয়, সন্ত্রাসবাদী হামলা হতে পারে সমুদ্রপথেও। টার্গেট ভারতের বিভিন্ন উপকূলবর্তী শহর। ২৬/১১-র ধাঁচেই ফের জঙ্গিরা হামলা চালাবে বলে আশঙ্কা। উপকূলবর্তী রাজ্যগুলিকে এই মর্মে বিশেষ সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
শনিবার ব্যুরো অব পুলিস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্থার ৫১ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, ‘স্থলের মতো আমাদের সমুদ্র সীমান্তকেও সমানভাবে নিরাপত্তা দিতে হবে। শৈথিল্যের প্রশ্ন নেই।’
এই সতর্কবার্তার নেপথ্যে রয়েছে গোয়েন্দা রিপোর্ট। তাতে জানানো হয়েছে যে, এই প্রথম জল, স্থল, আকাশ—তিনটি রুটেই ভারতে হামলার ছক নিয়েছে জঙ্গিরা। আকাশপথে হামলার কৌশলের প্রধান মাধ্যমই হল ড্রোন। খবর মিলেছে, একইভাবে সমুদ্রপথে হামলার নতুন কৌশল নিচ্ছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। গত ১৫ দিনে জম্মু-কাশ্মীর থেকে পশ্চিম সীমান্তের প্রতিটি জায়গাতেই নিরাপত্তা আঁটোসাঁটো করেছে কেন্দ্র। আগামী ১০ বছর অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায় হতে চলেছে বলেও দাবি অমিত শাহের।

 

advt 19

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...